স্ত্রীর পর্নো ভিডিও বানিয়েছিলেন আদনান সামি, অভিযোগ ভাইয়ের

news-image

বিনোদন ডেস্ক : পাক বংশোদ্ভূত বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তারই ভাই জুনায়েদ সামি খান। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আদনানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি।

তার মতে, ‘আদনান তার দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ভিডিও তৈরি করে তা আদালতে পেশ করেছিল। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমার ভাইয়ের আসল চেহারাটা তুলে ধরা জরুরি। এই কাজ করতে আমার ভালো লাগছে না, তবু সবার সত্যিটা জানা উচিত। আমি ওর মতো মিথ্যা বলতে পারি না।’

তিনি জানান, ২০০৭-০৮ সালের দিকে আদনান তার দ্বিতীয় স্ত্রী সাবাহ গালাদারির ‘পর্নো ভিডিও’ বানান। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

গুরুতর এই অভিযোগ জানিয়ে জুনায়েদ বলেন, ‘স্বামী-স্ত্রী নিজেদের ঘনিষ্ঠ ভিডিও শুট করতেই পারেন, তবে সেটা নিজেদের মধ্যে রাখা উচিত। কিন্তু আদনান সেটা কোর্টে পেশ করে গোটা ভারতকে দেখার সুযোগ করে দেয়। আর আদনান দাবি করে, এটা ও বানায়নি, বরং বানিয়েছে সাবাহর প্রেমিক! এসব মিথ্যা। আমি তো শুনেছিলাম কোর্টে সাবাহ জ্ঞান হারিয়েছিল।’

শুধু তাই নয়, জন্ম-পরিচয় নিয়েও মিথ্যাচার করেছেন আদনান সামি। এ বিষয়ে জুনায়েদ বলেন, ‘১৯৬৯ সালের ১৫ আগস্ট, রাওয়াল পিন্ডির হাসপাতালে জন্মগ্রহণ করেন আদনান সামি। ১৯৭৩ সালে আমিও ওই হাসপাতালেই জন্মেছি। কিন্তু ও সর্বত্র বলে বেড়ায় তার জন্ম ইংল্যান্ডে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।’

এমনকি শিক্ষাগত যোগ্যতা নিয়েও ভুল তথ্য জানিয়েছে আদনান সামি। জুনায়েদের মতে, ‘ইংল্যান্ডে ডিগ্রি অর্জন করতে গিয়ে ফেল করেছিল আদনান। তারপর লাহোর থেকে প্রশংসাপত্র জাল করে। পরে আবুধাবি থেকে প্রাইভেটে ‘এ লেবেল’-এর ডিগ্রি অর্জন করেন।’

প্রসঙ্গত, দ্বিতীয় স্ত্রী সাবাহর সঙ্গে বিচ্ছেদের পর ২০১০ সালে রোয়া ফারাবিকে বিয়ে করেন আদনান।

নিজের সঙ্গীত ক্যারিয়ারের ব্যর্থতার দায়ও আদনানের ঘাড়ে চাপান জুনায়েদ। লেখেন, ‘সবাই বলত আমি ওর চেয়ে ভালো গান গাই। কিন্তু কোনোদিন আমার পরোয়া করেনি আমার ভাই, সে একটা স্বার্থপর মানুষ। খুব বাজে চরিত্রের মানুষ, হয়তো ও ভয় পেত আমি ওকে ছাপিয়ে যাব। আমার ক্যারিয়ার গতি না পাওয়ার জন্য শুধু আদনান সামি দায়ী।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার