স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে ছেলে, বাবা থাকেন মুরগির খামারে

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা লাকসাম উপজেলায় পাঁচতলা ভবনের তিনতলায় বসবাস করেন ছেলে সামছুল হক ও স্ত্রী শাহিদা আক্তার। অথচ বুদ্ধিপ্রতিবন্ধী অসুস্থ বৃদ্ধ বাবাকে ফেলে রেখেছেন ভবনের ছাদে মুরগি খামারের সঙ্গে ছোট্ট টিনের ঘরে। ভুক্তভোগী ইয়াকুব আলী (৮০) কুমিল্লা লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কলেজ রোড ও পশ্চিমগাঁও পুরান বাজার এলাকার বাসিন্দা।

গতকাল রোববার বিকেলে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। এ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।

স্থানীয়রা জানান, বৃদ্ধ ইয়াকুব আলী উপজেলা কান্দিরপাড় ইউনিয়ন ছঁনগাও গ্রামের নিজবাড়িতে স্ত্রী ও দুই ছেলে, পাঁচ মেয়ে নিয়ে থাকতেন। ২০০৬ সালে তার স্ত্রী মৃত্যুর পর অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃদ্ধের বড় ছেলে ২০০৭ সালে উপজেলার পশ্চিমগাঁও পুরান বাজার এলাকায় ‘হক মঞ্জিল’ নামে একটি বহুতল ভবন নির্মাণ করেছেন। ছেলে সামছুল হক ভবনের তিন তলায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন। পাঁচ তলা ভবনের ছাদের ওপর একটি টিনের ঘরে রেখেছেন তার বৃদ্ধ বাবাকে। ঘরের একপাশে মুরগি খামার অন্যপাশে বস্ত্রহীন অবস্থায় পড়ে আছেন বৃদ্ধ ইয়াকুব আলী। চটের বিছানার আশপাশ দুর্গন্ধ ও ব্রয়লার মুরগির ময়লা।

লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবু সায়েদ বাচ্চু জানান, ভুক্তভোগী বৃদ্ধকে প্রায়ই এলাকায় দেখতাম। তবে গত কয়েক মাস ধরে দেখি না। তার ছেলে সন্তানরা থাকার পরও নিজবাড়ির ছাদে বসবাস এটি খুবই দুঃখজনক।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন বলেন, ‘গতকাল রোববার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে বৃদ্ধ বাবাকে তাদের বাসায় নিয়ে আসার জন্য সময় দেওয়া হয়েছে। যদি তারা দায়িত্ব পালন না করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার