স্টোকস-ফোকসের ব্যাটে বড় লিড ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টেস্টে ইনিংস পরাজয় সঙ্গী হয়েছিল ইংল্যান্ডের। বাজবল বা আগ্রাসী ক্রিকেট কৌশল মুখ থুবড়ে পড়েছে, এমন সমালোচনাও হয়েছিল। ম্যাচের আগে তো প্রশ্নই উঠে গিয়েছিল, বেন স্টোকসরা কি বাজবল ক্রিকেটকে এবার জাদুঘরে ঢুকিয়ে রাখবেন?

স্টোকস অবশ্য আত্মবিশ্বাসী কণ্ঠেই বলেছিলেন, ইনিংস হারের পরও নিজেদের কৌশল বদলাবেন না তারা। এর আগে চার টেস্টে যেমন আগ্রাসী ক্রিকেট খেলে জয় পেয়েছেন, তেমনভাবেই আগাবেন ম্যানচেস্টার টেস্টে।

সেই আত্মবিশ্বাস এবার মাঠেও ঠিকরে পড়লো। এবার আর দক্ষিণ আফ্রিকাকে মাথায় চড়ে বসতে দেয়নি ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা। তাদের প্রথম ইনিংসে মাত্র ১৫১ রানে গুটিয়ে দিয়ে বড় লিড নিয়েছে স্বাগতিক দল। বলা যায়, চড়ে বসেছে চালকের আসনে।

ইংল্যান্ড অবশ্য জবাব দিতে নেমে একটা সময় মোটামুটি অস্বস্তিতে পড়ে গিয়েছিল। ৩ উইকেটে ১১১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংলিশরা ১৪৭ রান তুলতে হারিয়েছিল ৫ উইকেট।

সেখান থেকে অধিনায়ক বেন স্টোকস আর বেন ফোকসের জুটি। নামের সঙ্গে ছন্দ মিলিয়েই যেন বড় এক জুটি গড়েন এই দুজন। ৩২৪ বলে তারা যোগ করেন ১৭৩ রান।

স্টোকস ১৬৩ বলে ৬ চার আর ৩ ছক্কায় ১০৩ রান করে রাবাদার শিকার হলে ভাঙে এই জুটি। সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন ফোকসও। ৯৭ রানে অপরাজিত তিনি।

ইংল্যান্ডের ৪১৫ রানে নবম উইকেট পতনের পর তারা ইনিংস ঘোষণা করে। দিন শেষে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ২৩ রান সংগ্রহ করেছে। এখনও পিছিয়ে আছে ২৪১ রানে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান