স্টেশনে তরুণীকে হেনস্তা : মার্জিয়ার জামিন স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : পোশাকের অজুহাতে নরসিংদী রেলস্টেশনে এক তরুণীকে হেনস্তা করার ঘটনার মামলায় মূলহোতা শিলা আক্তার মার্জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

আজ সোমবার মার্জিয়ার আইনজীবী মো. কামাল হোসেন জানান, রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। মার্জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহুরুল ইসলাম ও অ্যাডভোকেট মো. কামাল হোসেন।

এর আগে, গত ১৬ আগস্ট মার্জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। তার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৮ মে সকালে নরসিংদী রেল স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিনস প্যান্ট ও টপস। তাই দেখে স্টেশনে অবস্থানরত এক নারী প্রথমে ওই তরুণীকে হেনস্তা করে। পরে তার সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন। এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই ঘটনায় দায়ের করা মামলায় গত ২৯ মে দিবাগত রাত ৩টার দিকে শিবপুরের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ এর একটি দল।

র‌্যাব-১১ জানায়, স্টেশনে তরুণীকে লাঞ্ছিতের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মূলহোতা শিলা আক্তার মার্জিয়া ওরফে শায়লা আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় শিলার খালার বাসায় অভিযান চালায়। সেখানে থেকে রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করে তাকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার এই মূলহোতা শিলা আক্তার নামে পরিচিত হলেও তার মূল নাম মার্জিয়া। তিনি পেশায় একজন ঘটক। গত ৩০ মে শিলা আক্তারকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠায় আদালত।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান