স্টেডিয়ামে প্রবেশে ছয় সৌদি নারীর ওপর নিষেধাজ্ঞা

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার জন্য হাতে নিজ দেশের পতাকা নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন ৬ সৌদি নারী। কিন্তু তাদেরকে উদ্বোধনী ম্যাচ দেখার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। এমনকি তাদেরকে পুরো টুর্নামেন্টেই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। গতকাল এ নিয়ে এক বিবৃতি দেয় সৌদি আরব জাতীয় ফুটবল দলের স্পনসর কোকাকোলা। কোকাকোলার মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক উমর বেনিস এ বিষয়টি নিয়ে খোলাশা করে কিছুই বলেননি। তিনি বলেন, এটা কোনো লিঙ্গ বৈষম্যের কারণে হয়নি। এখানে অনেক বিষয় জড়িত রয়েছে।

তবে বিশ্বকাপে এ ৬ নারীর খেলা দেখার ব্যবস্থা করতে যথেষ্ট চেষ্টা করবেন বলে জানান বেনিস। তিনি বলেন, এ আসরে তাদের স্টেডিয়ামে বসে খেলা দেখার সম্ভাবনা খুবই কম। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এবারে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চলতি বছরের শুরুতে প্রথমবারের মতো নারীদের গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি দেয় সৌদি আরব। তবে স্টেডিয়ামে বসে খেলা দেখার বিষয়ে কিছু বিধিনিষেধ দেয়া হয়েছে দেশটির পক্ষ থেকে।

সম্প্রতি দেশটির নারীদের উপর থেকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে সৌদি আরব সরকার। পতাকা বহনকারী এক নারী বলেন, শুধু বিশ্বকাপের প্রথম ম্যাচ নয়, পুরো আসরেই হয়তো আমাদের গ্যালারিতে বসে আর খেলা দেখা হবে না। তবে কেন খেলা দেখতে পারবেন না এ বিষয়ে কিছুই বলেননি তিনি। এবারের আসরে ‘এ’ গ্রুপে সৌদি আরবের প্রতিপক্ষ রাশিয়া, মিশর ও উরুগুয়ে। ১২ বছর পর বিশ্বকাপে অংশ নিচ্ছে সৌদিরা।

সর্বশেষ ২০০৬’র জার্মানি বিশ্বকাপে অংশ নেয় তারা। ঐ আসরে গ্রুপ পর্বেই বিদায় নেয় তারা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার