স্কুল যাওয়া বন্ধে ইরানে হাজারো ছাত্রীকে বিষপ্রয়োগ

news-image

অনলাইন ডেস্ক : ইরানের উপমন্ত্রী রোববার বলেছেন, মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে ইরানের কোম শহরে শত শত ছাত্রীকে কিছু লোক ইচ্ছাকৃতভাবে বিষপ্রয়োগ করছে। খবর এনডিটিভির

গত বছরের নভেম্বরের শেষভাগ থেকে তেহরানের দক্ষিণের শহর কোমে স্কুলছাত্রীদের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য সামনে আসতে থাকে। আক্রান্ত স্কুলছাত্রীদের মধ্যে কাউকে কাউকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি পরোক্ষভাবে নিশ্চিত করেন যে বিষপ্রয়োগের বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।

পানাহিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, কোমের স্কুলগুলোর বেশ কিছু শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর দেখা গেছে, কিছু লোক চেয়েছিল সব স্কুল, বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ হোক।

তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি পানাহি। বিষপ্রয়োগের সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি।

এছাড়া এসব শিক্ষার্থীদের শরীরে নাকি খাদ্যে বিষপ্রয়োগ করা হয়েছে সেসব বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

ইরানের উপশিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন, শিক্ষার্থীদের যেসব বিষ প্রয়োগ করা হয়েছে তা যুদ্ধে ব্যবহৃত কোন রাসায়নিক নয় এবং এর জন্য মারাত্মক কোন চিকিৎসার প্রয়োজন হয় না। এর বেশিরভাগ অংশই চিকিৎসাযোগ্য।

এদিকে অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকেরা ১৪ ফেব্রুয়ারি শহরটির গভর্নরেটের বাইরে জড়ো হয়েছিলেন। ঘটনার বিষয়ে তারা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেন।

পরদিন ১৫ ফেব্রুয়ারি সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি বলেন, দেশটির গোয়েন্দা সংস্থা ও শিক্ষা মন্ত্রণালয় বিষপ্রয়োগের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার