স্কুল থেকে ফেরার পথে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে আব্দুল কাইয়ুম (৭) ও আব্দুর রহমান ফাওয়াজ (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। তারা উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

নিহত কাইয়ুম বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে, অপরজন তারই ভাই জালাল উদ্দিনের ছেলে আব্দুর রহমান ফাওয়াজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল থেকে ফেরার পথে বাড়ির পাশে এসে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে সাঁতার না জানা এই দুই ভাই। অসাবধানতাবসত পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, প্রাথমিকভাবে পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। সুরতাহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান