স্কুলে যাওয়ার পথে লাশ হলেন বাবা-ছেলে

news-image

জেলা প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী বিজয়নগর বাসলিতলায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাজু মিয়া (৩৫) ও তার ছেলে মো. আব্দুল্লাহ আল আলিফ।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সাজু মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাটের স্থায়ী বাসিন্দা। তবে চাকরির সুবাদে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তানসহ বসবাস করতেন। সকালে মোটরসাইকেলে তিনি তার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

ওসি কামরুল ইসলাম বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এছাড়াও তার এনজিও অফিসের সহকর্মীরা এসেছেন। তবে তার আত্মীয়-স্বজনেরা এখনও আসতে পারেননি। তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় অবশ্যই একটি মামলা হবে। মৃতের স্বজনদের মধ্যে থেকে কেউ না আসতে পারলে এনজিও অফিসের সহকর্মীরা একটি মামলা করবেন বলে জানিয়েছেন। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান