স্কুলে গিয়ে কেউ করোনা আক্রান্ত হয়নি: শিক্ষা উপমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্কুলে গিয়ে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে কোনো কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও স্কুলে আসার কারণে তারা আক্রান্ত হয়েছেন- তার প্রমাণ নেই। স্কুল বন্ধের সময় শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় বেড়াতে গিয়েছেন, সেখান থেকে তারা আক্রান্ত হতে পারেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বইয়ে ব্রিটিশবিরোধী বিপ্লবীদের কথা লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন, বিপ্লবীদের কাছ থেকে তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের অনুপ্রেরণা ও শক্তি পেয়েছেন। ব্রিটিশবিরোধী বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ইতিহাস পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় বিপ্লবীদের অনুসরণ করে অপরাজনীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই-সংগ্রামের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার