স্কটল্যান্ডেও বাংলাদেশিদের ‘দ্বিগুণ’ মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : স্কটল্যান্ডে বসবাসকারী অন্য অঞ্চলের শ্বেতাঙ্গদের তুলনায় বাংলাদেশি প্রবাসীসহ দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূতরা নভেল করোনাভাইরাসে বেশি হারে মারা যাচ্ছেন বলে জানিয়েছে ন্যাশনাল রেকর্ডস ফর স্কটল্যান্ড (এনআরএস)।

বিভিন্ন জাতিগোষ্ঠীর ওপর চলমান মহামারী কেমন প্রভাব ফেলছে সে বিষয়ে জরিপ করতে গিয়ে এমন তথ্য পেয়েছে এনআরএস। সেখানে দেখা গেছে, শ্বেতাঙ্গদের তুলনায় দক্ষিণ এশিয়ানদের মৃত্যু প্রায় দ্বিগুণ, ১.৯।

এর আগে ব্রিটেনের একটি গবেষণায় এমন তথ্য দেয়া হয়। এই দেশটিতেও শ্বেতাঙ্গদের থেকে বাংলাদেশি কমিউনিটির মানুষেরা দ্বিগুণ হারে মারা যাচ্ছেন।

কেন এমন হচ্ছে: এমন পরিণতির জন্য ব্রিটেনের প্রবাসীরা সরকারি বৈষম্যকে দায়ী করেছিলেন। গবেষকেরা আবার ডিএনএকে দায়ী করাসহ ‘স্কিনটোনের’র পার্থক্যের কথা বলছেন।

ইউনিভার্সিটি অব লন্ডনের প্রফেসর অ্যাড্রিয়ান মার্টিনিউ ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেসকে বলেন, ‘এই অঞ্চলের মানুষের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি আছে। এ কারণে নভেল করোনাভাইরাস তাদের বেশি ক্ষতি করছে।’

মার্টিনিউ বলছেন, ‘এই সমস্যার কারণে তাদের ত্বকে একটা প্রভাব দেখা যায়। যাকে আমরা স্কিনটোনের প্রভাব বলি।’

‘ভিটামিন ডি-র ঘাটতি থাকলে ত্বকের রংয়ে প্রভাব পড়ে। সেটি তখন চামড়ায় ভিটামিন ডি সংশ্লেষণে সূর্যরশ্মির আল্ট্রভায়োলেট বি-কে বাধা দেয়। কৃষ্ণাঙ্গ এবং এশিয়ানদের ক্ষেত্রে এটি বেশি হয়।’

‘আমরা জানি অ্যান্টিভাইরাল সমস্যার ক্ষেত্রে ইমিউনিটি ভালো কাজ করতে হলে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

এ জাতীয় আরও খবর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ