সৌম্য-মিঠুনের ব্যাটে বরিশালকে হারাল ঢাকা

news-image

অনলাইন প্রতিবেদক : এক ম্যাচ আগেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য সরকার। মিরপুরে করেছিলেন দারুণ ফিফটি। আজ আবারও তিনি ব্যাট হাতে জ্বলে উঠলেন। সঙ্গী হিসেবে পেলেন মোহাম্মদ মিঠুনকে। দুজনের দারুণ ব্যাটিংয়ে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফরচুন বরিশালকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে ঢাকা ডমিনেটর্স। আসরের ১০ ম্যাচে এটা তাদের তৃতীয় জয়।

রান তাড়ায় নেমে ঢাকা ডমিনেটর্সকে চমৎকার শুরু এনে দেন সৌম্য সরকার এবং মোহাম্মদ মিঠুন। পাওয়ারপ্লেতে আসে ৫৫ রান। করিম জানাতের করা ৮ম ওভারে সৌম্য সরকারের বিদায়ে ভাঙে ৭৪ রানের ওপেনিং জুটি। ২২ বলে ৪ বাউন্ডারি এবং ২ ওভার বাউন্ডারিতে ৩৭ রান করেন সৌম্য। অন্যদিকে মিঠুন ৩৩ বলে ফিফটি পূরণ করেন। সানজামুলের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে তিনি খেলেন ৩৬ বলে ৬ চার ৩ ছক্কায় ৫৪ রানের ইনিংস।

তিনে নেমে আব্দুল্লাহ আল মামুন ২১ বলে ২৬ রান করেন। এরপর অধিনায়ক নাসির হোসেন আর অ্যালেক্স ব্লেকের জুটিতে জয়ের কাছাকাছি চলে যায় ঢাকা। সাকিবের করা ১৮তম ওভারে ব্লেক (১৫) আর আরিফুল হক (১) রানে ফিরলে ম্যাচে তৈরি হয় নাটকীয়তা। ঢাকা তখন জয় থেকে ৪ রান দূরে। শেষ পর্যন্ত নাসিরের ১৬ বলে অপরাজিত ২০* রানে ৭ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৬ রান তোলে ফরচুন বরিশাল। তাদের শুরুটা হয়েছিল দারুণ। ৪২ রানের ওপেনিং জুটি মন্দ নয়। ১৯ বলে ১৫ রান করা সাইফ হাসানের বিদায়েই সাময়িক ধস নামে বরিশালর ইনিংসে। অধিনায়ক সাকিব আল হাসান (৫), ইব্রাহিম জারদান (২), ইফতিখার আহমেদ (১০) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় বরিশাল।

সেখান থেকে দলকে পথ দেখান বিজয় আর মাহমুদউল্লাহ। ৩৫ বলে ৫ চার ১ ছক্কায় ৪২ রান করেন বিজয়। অন্যদিকে মাহমুদউল্লাহ ছিলেন আরও বিধ্বংসী। তার ২৭ বলে ৩৯ রানের ইনিংসে ছিলে ৪টি চার এবং ২টি ছক্কার মার। শেষদিকে করিম জানাত ৫ বলে ১৭ রানের ক্যামিও খেলে অবদান রাখেন। ২২ রানে ৪ উইকেট নিয়েছেন আমির হামজা। বাকি পাঁচ বোলার নিয়েছেন ১টি করে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার