সৌদি যুবরাজ সালমানকে পুতিনের ফোন

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে।

স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদন বলেছে, ফোনে মোহাম্মদ বিন সালমান ও ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে আলাপ করেন। এ সময় নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা উন্নয়নমূলক বিষয় উঠে আসে।

তবে ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার ফোনালাপে তেলের বাজার বিষয়ক আলোচনা বিশেষ গুরুত্ব পেয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি সৌদি সফর করেন। তিনি যেতে না যেতেই অল্প সময়ের ব্যবধানে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করলেন পুতিন। চলতি সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট পুতিন তেহরান সফর করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান