সৌদি বাদশা সালমান হাসপাতালে ভর্তি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজকে (৮৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পিত্তাশয়ের প্রদাহের কারণে সালমান বিন আব্দুল আজিজকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থাতে আছেন।

যদিও প্রতিবেদনে মেডিকেল চেকআপের জন্য বাদশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করা হয়। তবে বাদশা ও রাজ পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কে সৌদি মিডিয়ায় এখনো কিছুই জানানো হয়নি।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সৌদি আরবের বাদশা হিসেবে দেশ শাসন করছেন সালমান বিন আব্দুল আজিজ। বর্তমানে তিনি সেই পদে বহাল আছেন।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি