সৌদি প্রবাসীদের জন্য সু-খবর!

news-image

মো: সোহানুর ররহমান (সাহেদ):
সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের পেশা পরিবর্তনের সুযোগ বন্ধ ছিল বেশ কিছুদিন ধরে।সে সময়ে এই নিয়ম ভঙ্গ করে পেশা পরিবর্তনকারীকে শনাক্ত করা হলে প্রত্যেককে ২০ হাজার রিয়াল জরিমানা করেছিল সৌদি আরবের শ্রম এবং উন্নয়ন পরিকল্পনা মন্ত্রণালয়।তবে এসব ঝামেলা থেকে এবার মুক্তি মিলতে চলেছে সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন শ্রমজীবীর।সৌদি আরবের ভিবিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, বেশ কয়েক মাস ধরে পেশা পরিবর্তন বন্ধ থাকার ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন সৌদি প্রবাসীরা।

পেশা পরিবর্তন করতে না পেরে অনেকের কাফালা ( ট্রান্সফার) পরিবর্তন এমনকি ইকামা নবায়নের মতো কাজও বন্ধ ছিল।আরব নিউজের এক খবরে প্রবাসীদের মধ্যে স্বস্তির সুবাতাস বইবে নিঃসন্দেহে।

বিশেষ করে সৌদি আরবে মেয়েদের ড্রাইভিংয়ে অনুমতি দেওয়ার পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের হাউস ড্রাইভার এবং এ রকম অন্যান্য আরো কিছু চাকরির চাহিদা কমে যায়।যার ফলে সেসব প্রবাসী চাইছিলেন পেশা পরিবর্তন করতে, অবশেষে মিলল পেশা পরিবর্তনের সুযোগ।অনুসন্ধানে জানা গেছে, পেশা পরিবর্তনে নিষেধাজ্ঞা থাকায় প্রবাসীরা বিভিন্নভাবে ঠকছিলেন।

পেশা পরিবর্তনে নিষেধাজ্ঞা থাকায় অনেক কারখানা ও অফিস প্রবাসীদের সঙ্গে জোর করে প্রতারণা করছিল।প্রবাসীদের পেশা পরিবর্তনের ফলে এখন কারখানা মালিকরাও ভয় পাবেন। শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার ও প্রতারণা করার সাহস পাবেন না।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার