সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন জুয়েল

news-image

অভাব অনটনের সংসার। নিজের জমাজমি নেই। অন্যের কাজ করে সংসার চালাতেন। স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতেন। ধার দেনা করে ৩ লাখ ৭০ হাজার টাকা দিয়ে মাস দুয়েক আগে পাড়ি জমিয়েছিলেন সৌদি আবর। সেখানে গিয়ে কাজ করে টাকা উপার্জন করে ঋণ পরিশোধ করবেন। দুই কন্যা সন্তানকে পড়ালেখা করাবেন। সংসারে স্বচ্ছলতা আনবেন।

সুখে-শান্তিতে দিন কাটাবেন এমন সব স্বপ্ন নিয়ে সুখের আশায় এ বছরের ২৭শে মার্চ সৌদি আরব যান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের জুয়েল। কিন্তু সে ২ মাস না যেতেই লাশ হয়ে ফিরলেন তিনি।

জুয়েল সৌদি আরবের দাম্মাম শহরে আল হাবিব কোম্পানীর অধীনে থাকতেন। এক মাসের মতো কাজছাড়া থাকার পর ১লা মে প্রথম কাজের জন্য বের হন। কিন্তু বিধিবাম। দাম্মাম থেকে মদিনা যাওয়ার পথে সাকরা নামক স্থানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা যান জুয়েল। জুয়েলের মৃত্যুর সঙ্গে সঙ্গে মারা যায় শত স্বপ্ন, শত আশা। পরদিন খবর পৌঁছে তার গ্রামের বাড়িতে। শোক বিহ্বল হয়ে পড়ে জুয়েলের পরিবার। নুসরাত জাহান জ্যোতি (৯) ও ইসরাত জাহান ইভা (৫) নামে দুই কন্যাসন্তান নিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়ে জুয়েলের স্ত্রী নাজমা বেগম। জুয়েলের বাবা গিয়াস উদ্দিন, মা আমেনা খাতুন ও বোন মিনারা খাতুনসহ পরিবার, আত্মীয়-স্বজনরাও শোকে বাকরুদ্ধ হয়ে পড়ে।

নিহতের একমাস পর গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে জুয়েলের লাশ ঢাকায় এসে পৌঁছায়। শুক্রবার ভোরে তার লাশ গ্রামের বাড়িতে নেয়া হলে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। কান্নায় ভারি হয়ে ওঠে চারপাশ। শোকাহত পরিবারকে সহমর্মিতা ও সমবেদনা জানান আশপাশের লোকজন। শুক্রবার জুমআ নামাজের পর জানাজা নামাজ শেষে দাফন করা হয় জুয়েলের লাশ। জুয়েল উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

জুয়েলের স্ত্রী নাজমা বেগম বলেন, অর্ধাহারে অনাহারে দিন কাটিয়েছি, পরিবারের জন্য দুমুঠো ভাতের জোগান দিতে বিদেশ গিয়েছিল, ভাতের জোগানের বদলে লাশ হয়ে ফিরল। বাপের বাড়ি থেকে ধারদেনা করে ৩ লাখ ৭০ হাজার টাকা সংগ্রহ করে স্বামীকে সৌদি আরব পাঠিয়েছিলাম। অভাবের সংসার, স্বামীর ঋণের বোঝা এখন মাথায়, সব কিছু মিলিয়ে এখন আমার এতিম দুই কন্যা সন্তানের কী হবে?

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার