সৌদি থেকে ফিরছেন আরও ২৭ নারীকর্মী

news-image

ডেস্ক রিপোর্ট।।  আজ রাতে সৌদি আরব থেকে দেশে ফিরছেন আরও ২৭ নিপীড়িত নারীকর্মী। তাদের সহায়তা দেবেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। বিষয়টি নিশ্চিত করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম কর্মকর্তা আল আমিন নয়ন জাগো নিউজকে বলেন, বিগত দুই মাসে দুই শতাধিক নির্যাতিত নারী দেশে ফিরেছেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সহায়তায় তারা দেশে ফিরছেন।

তিনি জানান, অমানবিক নির্যাতন সইতে না পেরে তারা ইমিগ্রেশন ক্যাম্পে আশ্রয় নেন। রিয়াদস্থ বাংলাদেশি দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অার্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় এই নারী শ্রমিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। রাত সোয়া ৮টায় এয়ার এরাবিয়ান একটি ফ্লাইটে হযরত শাহজালাল অান্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য মতে, ২০১৭ সালে অভিবাসী নারীর সংখ্যা ছিল ১২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, যা মোট অভিবাসন সংখ্যার ১৩ শতাংশ।

১৯৯১ থেকে ২০০৩ সাল পর্যন্ত অভিবাসন প্রত্যাশী নারী শ্রমিককে একা অভিবাসনে যেতে বাধা দেয়া হলেও পরবর্তীতে ২০০৩ এবং ২০০৬ সালে কিছুটা শিথিল করা হয়। ২০০৪ সালের পর থেকে ২০১৩ সাল পর্যন্ত নারী শ্রমিকের অভিবাসন হার ক্রমাগত বাড়তে থাকে। ২০১৫ সালে এ সংখ্যা দাঁড়ায় মোট অভিবাসনের ১৯ শতাংশে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার