সৌদি ক্লাবের বড় অঙ্কের প্রস্তাবে রাজি মেসির বাবা!

news-image

স্পোর্টস ডেস্ক : গত মৌসুম ধরেই লিওনেল মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে। কখনো বলা হচ্ছে তিনি সৌদির ক্লাব আল হিলালে যাচ্ছেন তো কখনো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। এছাড়া পুরনো ক্লাব বার্সেলোনাতেও ফিরে যাওয়ার খবর শোনা গেছে।

তবে এবার মেসি সৌদি আরবের ফুটবলে খেলার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব পেয়েছেন। আর এই প্রস্তাবে রাজি হয়েছেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি। এমন খবর প্রকাশ করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম ফুত মেরকাতো।

প্রতিবেদনে জানা যায়, সৌদি আরবের ফুটবলে মেসির খেলার প্রস্তাবটা এসেছে দেশটির প্রো লিগের ক্লাব আল হিলাল থেকেই। তবে সেই প্রস্তাবের অঙ্কটা বিশাল। ফুত মেরকাতোর খবর অনুযায়ী, মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরব, বাংলাদেশি মুদ্রায় যা ১৩৭৮০ কোটি টাকা।

মজার ব্যাপার ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে যত বেতন পান, মেসিকে দেওয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ।

এর আগে সৌদি আরবের এমন প্রস্তাবের খবর আগেই দিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তাদের খবরে তখন বলা হয়েছিল, মেসিকে ১ বছরের জন্য ৬০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সেই প্রস্তাবে রাজি হয়ে এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন মেসি। সে সময় মেসির বাবা অবশ্য সেটিকে মিথ্যা খবর বলে উড়িয়ে দিয়েছিলেন।

এদিকে আগামী মাস থেকেই ফ্রি এজেন্ট (মুক্ত খেলোয়াড়) হবেন মেসি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার