সৌদি আরবে জঙ্গি হামলায় বাংলাদেশি নিহত

news-image

নিউজ ডেস্ক: সৌদি আরবে একটি চেক পয়েন্টে জঙ্গি হামলায় সৌদি আরবের একজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম-পরিচায় জানা সম্ভব হয়নি।

রবিবার বিকেলে দেশটির কাসিম প্রদেশের বুরাইদহ এলাকার একটি চেক পয়েন্টে এই জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ নিয়ে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী তদন্ত চালাচ্ছে।

জানা যায়, স্থানীয় সময় রবিবার বিকেল পৌনে ৪ টায় ওই চেক পয়েন্টে তিন জঙ্গি হামলা চালায়। হামলায় সৌদি নিরাপত্তা অফিসার সুলাইমান আবদুল আজিজ আল আবদালিতফ নিহত হন। এছাড়া একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

আরব নিউজের সেই প্রতিবেদন থেকে আরও জানা যায়, জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়ে। এসময় গোলাগুলিতে তিন জঙ্গির মধ্যে দু’জন মারা যায়। অপর একজন আহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার