সৌদি আরবের রাস্তায় সাম্বা নাচের ঝড়!

news-image

অনলাইন ডেস্ক : তিন বিদেশি আফ্রিকান নারী ব্রাজিলের ঐতিহ্যবাহী খোলামেলা পোশাকে সৌদি আরবের রাস্তায় সাম্বা নাচের ঝড় তুলেছেন। এই নাচের ভিডিও গত সপ্তাহ থেকে সৌদির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। পরে অবশ্য প্রকাশ্যে এমন নাচ করায় সমালোচনা ঝড় উঠেছে।

সৌদি আরবের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশের বয়স ৩০ এর নিচে। দেশটির উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি গ্রহণ করেছেন। সৌদি আরব তাদের বিনোদন জগত বৈচিত্রপূর্ণ করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সারা বছরজুড়ে সৌদি আরবে গানের বিশাল কনসার্টসহ বিভিন্ন উৎসব ও খেলাধূলা অনুষ্ঠিত হয়। মূলত তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে ইউরোপ-আমেরিকার বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি দক্ষিণ সৌদির জাজান প্রদেশে শীতকালীন উৎসবে তিন বিদেশি নারী খোলামেলা পোশাক পরে রাস্তায় সাম্বা নাচ পরিবেশন করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

খবরে বলা হয়েছে, সাম্বা নাচ পরিবেশনকারী নারীরা ব্রাজিলের ঐতিহ্যবাহী পালকের রঙ আকৃতির পোশাক পরেন। এই পোশাকে দুই পা, বাহু এবং পেট খোলা থাকে।

সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন আল আখবারিয়া টিভি এই অনুষ্ঠানের ফুটেজ প্রচার করে। কিন্তু এতে ওই নারীদের ছবি ঝাঁপসা করে দেওয়া হয়।

সৌদিতে সাম্বা নাচের প্রতিক্রিয়ায় জাজানের বাসিন্দা বাজবি বলেন, উৎসব বিনোদনের জন্য, কিন্তু এটা ধর্ম ও সামাজিক নৈতিকতাকে আক্রমণের জন্য হওয়া উচিত নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে। সমালোচনার মুখে জাজানের গভর্নর মোহাম্মদ বিন নাসের শনিবার ঘটনার তদন্ত এবং উৎসবের নামে এমন ধরনের অপব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কথা বলেছেন।

ওদিকে, সমালোচক এবং মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে যে, ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগির নির্মম হত্যাকাণ্ড এবং দুর্বল মানবাধিকার রেকর্ড গোপন করার জন্য সৌদি আরব ক্রীড়া এবং বিনোদন অনুষ্ঠানকে ব্যবহার করছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার