সৌদির রাষ্ট্রীয় আমন্ত্রণে হজে গেলেন শোয়েব আখতার

news-image

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে গেলেন শোয়েব আখতার। শনিবার হজ পালনে সৌদির উদ্দেশে উড়াল দেন পাকিস্তানের কিংবদন্তি এই পেসার।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হজ পালনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন। এক টুইটে শোয়েব আখতার দু’টি ছবি শেয়ার করেন। ছবিতে তাকে হজের পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়।

ছবির ক্যাপশনে শোয়েব লিখেন, আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবের সরকারি আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য রওনা হলাম। মক্কায় অনুষ্ঠেয় একটি হজ কনফারেন্সে আমি ভাষণ দেব, যেখানে মুসলিম বিশ্বের প্রতিনিধিরা থাকবেন।

পাকিস্তানে সৌদি আরবের দূতাবাস ও সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল মালকিকে ধন্যবাদ জানিয়েছেন শোয়েব।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান