সৌদির ক্লাবে মেসির যে সতীর্থকে পেলেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোনালদোকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সৌদির ক্লাবটি।

চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন তিনি। ঠিক কতো টাকায় সিআরসেভেনের সঙ্গে চুক্তি হয়েছে সেটা অবশ্য প্রকাশ করা হয়নি। তবে, জানা গেছে প্রতি মৌসুমে ৭৫ মিলিয়ন ডলার করে পাবেন রোনালদো। যা তাকে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছে।

সৌদির ক্লাবটিতে সতীর্থ হিসেবে বেশিরভাগ স্থানীয় খেলোয়াড়দের পাচ্ছেন রোনালদো। তবে হাতেগোনা কিছু বিদেশি ফুটবলারও রয়েছে। এদের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, ক্যামেরুন, স্পেন, কলম্বিয়া ও উজবেকিস্তানের একজন করে ফুটবলার রয়েছেন।

মিডফিল্ডার হিসেবে খেলা পিটি মার্তিনেজ দলের অন্যতম সদস্য। তিনি ২০২০ সালে দলটিতে যোগ দেন। যেখানে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ১১টি গোল করেছেন।

২৯ বছর বয়সী এই তারকার ২০১৮ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়। গুয়েতমালার বিপক্ষে আলবিসেলেস্তাদের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে পেনাল্টি থেকে একটি গোলও করেন মার্তিনেজ। জাতীয় দলের হয়ে তিনি মোট তিনটি ম্যাচ খেলেছেন।

রোনালদো অবশ্য আগেও মেসির জাতীয় দলের সতীর্থের সঙ্গে খেলেছেন। তিনি জুভেন্টাসে খেলাকালীন পাওলো দিবালা ও গনসালো হিগুয়েনকে পেয়েছেন। দিবালা তো এবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্যই ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার