সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৯ জন নিহত

news-image

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নয় বিদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দেশটির আল-বাহা প্রদেশের পার্বত্য এলাকায় বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।দেশটির গণমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। খবর অনুযায়ী, নিহত তিন বাংলাদেশি হলেন-মালাম মিয়া, আলম শাহ মিয়া ও সাইফুল ইসলাম আবু বাশির। এ ছাড়া নিহতদের মধ্যে চারজন মিসর ও দুইজন ভারতীয় নাগরিক।

খবরে বলা হয়েছে, হতাহতরা স্থানীয় বালজুরাশি হাসপাতালে খাদ্য সরবরাহের কাজ করতেন। শনিবার তারা তাদের ডে-অফ (ছুটি) উদযাপন করতে ওই এলাকায় যাচ্ছিলেন। কিন্তু পার্বত্য এলাকায় তাদের বহনকারী বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আটজন এবং আহতদের হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়।

আল-বাহা প্রদেশের আমির প্রিন্স ড. হোসেন বিন সৌদ বিন আব্দুল আজিজ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ এবং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বালজুরাশি হাসপাতালে নিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
পরে আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় আল-বাহা রাজ্যের বাদশা ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের একজন বাংলাদেশি ও একজন ভারতীয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার