সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশী নিহত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশী নিহত হয়েছেন। এরমধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। শনিবার ভোরে হাফার-আল বাতিন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জম জম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আব্দুল আজিজের বাড়ি ফেনী। তিনি এক সপ্তাহ আগে দুই সন্তান, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে সৌদি আরব আসেন বলে জানা গেছে। শুক্রবার ওমরাহ শেষে বাফার-আল বাতিন যাওয়ার পথে শনিবার ভোর ৫টায় এই দুর্ঘটনায় আব্দুল আজিজের দুই সন্তান ও গাড়িচালক মাসুদ ঘটনাস্থলেই মারা যান। আব্দুল আজিজ হাসপাতালে নেয়ার পর মারা যান।

আব্দুল আজিজের স্ত্রী এবং শাশুড়ি মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার