সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই ভাইসহ নিহত ৩

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবে একটি প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের সহোদরসহ তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে দেশটির আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরণ।

নিহতরা হলেন— ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের খলিফাবাড়ির আবুল কাশেমের দুই ছেলে মো. ফারুক হোসেন (২৫) ও মো. পারভেজ হোসেন (২০) এবং একই বাড়ির আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

আহতরা হলেন— কাশেমের ছোট ভাই সুমন মিয়া (৩৫) ও ভাগিনা রুবেল হোসেন (২০)। তাদের সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে মনোহরগঞ্জের চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরণ বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদি আরব যান।

বৃহস্পতিবার দুপুরে তারা পাঁচজন বাজার করতে আল কাসিম শহরের উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার