সৌদিতে প্রদর্শিত হচ্ছে কোরআনের বিরল কপি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রদর্শিত হচ্ছে ৪২টি বিরল কোরআন শরীফ। এসব কোরআনের মাধ্যমে ফুটে উঠেছে ইসলামিক ক্যালিগ্রাফি এবং অলঙ্করণের বিষয়টি।

প্রদর্শনীটির আয়োজন করেছে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। রিয়াদের আল মুরাবা কোয়ার্টারে কোরআন শরীফগুলো রাখা হয়েছে। রোববার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

লাইব্রেরির সুপারভাইজার-জেনারেল আব্দুল রহমান প্রদর্শনীর উদ্বোধনীতে বলেছেন, তাদের কাছে কোরআনের বিরল কপি রয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে সোনা দিয়ে লেখা অক্ষরের কোরআন।

গত ৪০ বছর ধরে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি ইসলামিক এবং আরব সংস্কৃতিগুলো সাধারণ মানুষের সামনে তুলে আনছে। যার মধ্যে রয়েছে বিরল ছবি, ক্ষুদ্র চিত্র এবং পুরোনো পাণ্ডুলিপি।

২০০৭ সালে হজের ওপর একটি ডকুমেন্টারি তৈরি করেছিল লাইব্রেরিটি। যা সারা বিশ্বে দেখানো হয়েছিল। কোরআন ছাড়াও এই প্রদর্শনীতে এসে সাধারণ মানুষ আরবি কবিতা এবং অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পারবেন।

পবিত্র রমজান মাস আসলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সৌদি আরবে ভিড় করেন। এই সময় অনেক পবিত্র মক্কা নগরীর কাবাতে ওমরাহও পালন করে থাকেন। এছাড়া অনেক মানুষ মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য যান।

ইসলামের সূতিকাগার সৌদি আরব রমজান আসলে নতুন করে সেজে ওঠে। সাধারণ মানুষ এই সময় দান-খয়রাতও বাড়িয়ে দেন। এছাড়া বৃদ্ধি পায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড।

সূত্র: গালফ নিউজ

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান