সৌদিতে নির্মাণ হবে ৬শ সিনেমা হল!

news-image

সৌদি রাজপরিবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ৩৫ বছর পর দেশটিতে চালু হয়েছে সিনেমা হল। গত ১৮ এপ্রিল থেকে রাজধানী রিয়াদে চালু হয় সৌদি আরবের প্রথম সিনেমা ঘরটি। নতুন খবর হচ্ছে আগামী পাঁচ বছরে দেশটিতে তৈরি হতে যাচ্ছে আরও ৬শ টি সিনেমা বিনোদন কেন্দ্র।

সৌদির স্থানীয় একটি পত্রিকার বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, দুবাইভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান ‘ভক্স সিনেমা’ সৌদিতে আরও ৬শ টি সিনেমা হল তৈরির কাজ হাতে নিয়েছে। এ কার্যক্রমে কাজ করার সুযোগ পাবে ১ লাখ ১৭ হাজার শ্রমিক। প্রত্যেকেই প্রতক্ষ্য বা পরোক্ষভাবে সেখানে কাজ করতে পারবে।

গালফ বলেছে, শপিংমল, ফ্যাশন হাউজ, বিনোদন ও দোকানপাট সংবলিত এই প্রতিষ্ঠানগুলো তৈরি করতে খরচ হবে ১৬ বিলিয়ন সৌদি রিয়াল।

দেশটির বিজনেস সিটি রিয়াদে যে হলটি তৈরির কাজ চলছে তা আগামী বছর চালু করবে ভক্স সিনেমা। কিং খালেদ এয়ারপোর্ট রোডে চার লাখ বর্গমিটারের এ প্রকল্পটি হতে যাচ্ছে সৌদির প্রথম সবচেয়ে বড় আকারের প্রতিষ্ঠান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ