সৌদিতে আকামার মেয়াদ বাড়ছে ৫ বছর

51862_welআন্তর্জাতিক ডেস্ক :সৌদিতে অভিবাসীদের বসবাসের অনুমোদন (আকামা) এক বছরের পরিবর্তে পাঁচ বছর করার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে দেশটির সরকার। আর এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বিদেশি বিনিয়োগকারী আর অভিবাসী কর্মীরা। তারা বলছেন, এ পদক্ষেপ সৌদি আরবের অর্থনৈতিক প্রগতিকে ত্বরান্বিত করবে। এ খবর দিয়েছে আরব নিউজ। পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহিয়া বলেছেন, আকামা নামটি পরিবর্তন করে ‘রেসিডেন্ট আইডি’ করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে পরিকল্পনা রয়েছে এর বৈধতা পাঁচ বছর পর্যন্ত বর্ধিত করার জন্য। এ প্রস্তাবটি অচিরেই বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, এছাড়াও সৌদি পাসপোর্টের মেয়াদ ১০ বছর পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। পাসপোর্ট বিভাগের মক্কা এলাকার মুখপাত্র কর্নেল মোহাম্মদ আল হুসেইনের সঙ্গে আরব নিউজ যোগাযোগ করলে তিনি জানান, ৫ বছরের আকামা কবে নাগাদ বাস্তবায়ন হবে সে বিষয়ে বিস্তারিত তিনি অবগত নন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নাইম অনুমোদন দেয়ার পরই প্রস্তাবটি বাস্তবায়ন শুরু হবে। ইরাম গ্রুপের সিএমডি সিদ্দিক আহমেদ বলেন, আকামা ৫ বছর বর্ধিত করা হলে তা অভিবাসী কর্মীদের কাজের নিরাপত্তা দেবে। এছাড়াও বিদেশী বিনিয়োগকারীরা সৌদিআরবে বিনিয়োগে আরও আগ্রহী হবে বলে তিনি অভিমত দেন। 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার