সোহাগ পরিবহন থেকে ৪ চার কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস থেকে ৫৮ পিস স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।
বুধবার সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, উদ্ধারকৃত এসব স্বর্ণবারের বাজারমূল্য চার কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে চার কোটি টাকা মূল্যের ৫৮ পিস স্বর্ণবার জব্দ করা হয়।

এ সময় কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে আটকদের নাম-পরিচয় জানাননি তারা।

এ বিষয়ে রাজধানীর কাকরাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান