সোমবার থেকে অর্ধেক জনবলে চলবে অফিস, প্রজ্ঞাপন জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় আগামীকাল সোমবার থেকে অর্ধেক জনবল নিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দিয়েছে সরকার। আজ রোববার রাত সাড়ে ৮টা দিকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে যারা অফিসে যাবেন না, এমন কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্মস্থলেই অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, এলাকা ত্যাগ করা যাবে না। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি চালাতে বলা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।

প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টকে আদলতসমূহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক ও বীমার ক্ষেত্র প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

এর আগে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি অর্ধেক লোকবল দিয়ে অফিস-আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে যে ১১ দফা বিধি-নিষেধ তা সবাইকেই মেনে চলতে হবে। আমরা আগেও বিধি-নিষেধ দিয়েছি, এগুলো কার্যকরের চেষ্টা চলছে। সংক্রমণ যাতে কমে সে জন্য এই সিদ্ধান্ত। পরিবার, দেশ ও নিজের সুরক্ষার জন্য আমাদের নিয়মগুলো মানতে হবে। ‘

এদিকে, সর্বশেষ রবিবারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১০ হাজার ৯০৬ জন। শনাক্তের হার ৩১ দশমিক ২৯।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান