সোনার দামে রেকর্ড, ভরি ৮৮ হাজার ৪১৩ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক :  দেশের বাজারে রেকর্ড পরিমাণ সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের প্র‌তি ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮৮ হাজার ৪১৩ টাকা। এটিই বাংলাদেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

নতুন দাম অনুযায়ী, শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৮ হাজার ৪১৩ টাকা, যা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭২ হাজার ৩১৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬০ হাজার ৩০৩ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।

এর আগে সবশেষ ৩ ডিসেম্বর বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। যা ৪ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত ওই দাম অনুযায়ী সোনা কেনাবেচা হয়েছে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৮৭ হাজার ২৪৭ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭১ হাজার ৩৮৪ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৯ হাজার ৪৮৭ টাকা টাকায় বেচাকেনা হয়েছে।

এর আগে ১৭ নভেম্বর বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। যা ১৮ নভেম্বর থেকে কার্যকর হয়। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৮৪ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেটের সোনা ভরি ৮০ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৬৮ হাজার ৯৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ৫৬ হাজার ৬৮৭ টাকায়।

এর আগে ১২ নভেম্বর বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। যা ১৩ নভেম্বর থেকে কার্যকর হয়। ওই দাম ছিল ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৮২ হাজার ৪৬৪ টাকা, ২১ ক্যারেটের সোনার ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ৫৫ হাজার ৫২১ টাকা।

এরও আগে সোনার দাম নির্ধারণ করা হয় গত ২৪ অক্টোবর; যা ২৫ নভেম্বর থেকে কার্যকর হয়। ওই সময় ২২ ক্যারেটের সোনারদাম ছিল ৮০ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৫ হাজার ৫৫২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ছিল ৫৪ হাজার ৩৫৪ টাকা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান