সোনাক্ষীর সঙ্গে প্রেম নিয়ে যা বললেন জাহির

news-image

অনলাইন ডেস্ক : দু’জনকে দেখা যাচ্ছে একসঙ্গে। নানা জায়গায় ঘুরছেন। ইনস্টাগ্রামে দেখাও যাচ্ছে সেসব ছবি। মায়ানগরীর হাওয়ায় ভাসছে খবর— প্রেম করছেন সোনাক্ষী সিং এবং জাহির ইকবাল। আর সে প্রেমের দূত নাকি আর কেউ নন, স্বয়ং বলিউডের ‘ভাইজান’, সালমান খান!

সদ্য জাহিরের জন্মদিনে দুটি ছবি পোস্ট করেছেন শত্রুঘ্ন-কন্যা। ক্যাপশনে লেখা, “এই গ্রহের সবচেয়ে বিরক্তিকর, অথচ সবচেয়ে দারুণ মানুষ!”

তবে কি সত্যিই তার কাছের মানুষ হয়ে উঠেছেন জাহির? কী বলছেন ‘নোটবুক’-এর নায়ক?
জাহির অবশ্য সব রটনাই হেসে উড়িয়ে দিয়েছেন নিমেষে। তার সোজা কথা, “আমাদের প্রেমের গুজব তো কবে থেকেই শুনছি! লোকে যা ভাবে ভাবুক, কিছু যায় আসে না আর। এসবে গুরুত্ব দেওয়া ছেড়ে দিয়েছি।”

ইন্ডাস্ট্রিতে তার গুরু সালমান খান। তিনিই নাকি সোনাক্ষীর সঙ্গে তাকে বেঁধে দিয়েছেন প্রেমের সুতোয়? জাহিরের সোজা জবাব, “উনি নিজেই বলেছেন, লোকে এমন অনেক কিছু বলবে, যা সত্য নয়। তাতে গুরুত্ব দিতে নেই। সেই পরামর্শ মেনেই চলছি।”

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান