সৌদি নারী জন্ম দিলেন একসঙ্গে পাঁচ সন্তান

news-image

অনলাইন ডেস্ক : এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সৌদি আরবের এক নারী। দেশটির কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে গত ১২ জানুয়ারি কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই প্রাকৃতিভাবে তিনি সন্তান জন্ম দেন। বর্তমানে হাসপাতালের একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন ওই নারী ও তার সন্তানরা।

আজ বুধবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১১০০ গ্রামের মধ্যে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় একসঙ্গে এতগুলো সন্তানের জন্ম দেন ৩৪ বছর বয়সী ওই নারী। ওই নারী এবং সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এই খবর শেয়ার করেছে।

তবে সৌদি গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার