সেলফি যে কারণে একটু বাঁকা হয়

news-image

অনলাইন ডেস্ক : ‘সেলফি’ তুলতে কে না ভালোবাসে। স্মার্টফোন ব্যবহারকারীরা ফ্রন্ট-ক্যামেরার মাধ্যমে নিজেদের প্রকাশ করতে বিভিন্ন ভঙ্গিতে এই সেলফিগুলো তুলে থাকে। তবে, লক্ষ্য করলে দেখা যায়- কারর তুলে দেওয়া অন্য ছবির তুলনায় সেলফি অনেক বেশি বাঁকাচোরা হয়। এর কয়েকটি কারণের কথা আন্তর্জাতিক সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট-এর একটি প্রতিবেদন অনুযায়ী তুলে ধরা হলো।

ক্যামেরার লেন্সের ব্যবহার: ক্যামেরার লেন্সের উপরে অনেক সময় ছবির চরিত্র বদলে যায়। নিজেকে খানিকটা সুন্দর ও স্মার্ট দেখানোর জন্য লম্বা লেন্স ব্যবহার করাই শ্রেয়। খুব কাছ থেকে ছবি তুললে, মুখের যে অংশ লেন্সের কাছাকাছি থাকে, সেই অংশই প্রভাব ফেলে ছবিতে। যেমন, নাক। এবং সেলফি তোলার সময় সকলেই লেন্সের খুব কাছে থাকে। তাই ছবি খানিক বাঁকাচোরা ওঠে। এমন কথাই জানালেন চিত্রগ্রাহক জে পেরি।

আয়নায় প্রতিবিম্ব: মানুষের মুখের প্রোফাইল দু’দিকে সমান হয় না। আর ছোটবেলা থেকেই আমরা আয়নায় নিজেদের দেখে অভ্যস্ত। এবং আমরা এটাই মনে করি যে, অন্যরাও আমাদের আয়নার প্রতিফলনের মতোই দেখে। কিন্তু, আদতে সেলফি তোলার সময় তা হয় না। ফলে, সেখানে নিজেকে খানিকটা বাঁকাই লাগে। সেদিক থেকে দেখতে গেলে এমনটা বলাই যায় যে, আয়না আসলে মিথ্যে, বললেন কানাডার এক বিশিষ্ট চিত্রগ্রাহক জে পেরি। তবে, বর্তমানের অনেক স্মার্টফোনেই ‘মিরর ইমেজ’ অপশন রয়েছে।

পরিচিত মুখ দেখে অভ্যস্ত: মানুষ সারাক্ষণ যা দেখে, তাতেই অভ্যস্ত হয়ে যায়। এবং সেটাই পছন্দ করতে শুরু করে। যে কারণে, ছোটবেলা থেকে আয়নায় নিজের যে প্রতিবিম্বের সঙ্গে আমরা পরিচিত থাকি, সেটাই আমাদের ভাল লাগে। এমনই কথা বলেছেন ‘মিডিয়া সাইকোলজি রিসার্চ সেন্টার’-এর ডাইরেক্টর পামেলা রাটলেজ। সেলফি তুললে, স্বাভাবিকভাবেই প্রোফাইল বদলে যায়। এবং তা পছন্দ মতো হয় না।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার