সেরা সালমান-প্রিয়াঙ্কা

bdf917a8846ecf9a520ec21fad678b2e-Salman-priyankatttttবিনোদন প্রতিবেদক :ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার উদ্যোগে প্রতি মাসে বলিউডের সেরা অভিনেতা-অভিনেত্রীর তালিকা প্রকাশ করা হয়। সম্প্রতি গত সেপ্টেম্বর মাসের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় শীর্ষস্থান দখল করেছেন দাবাং তারকা সালমান খান এবং বলিউডের অভিনেত্রী, গায়িকা ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।

বলিউডে সেরা সালমান-কারিনা

তারকাদের বক্স অফিস সাফল্য, খবরের শিরোনাম হওয়ার সামর্থ্য, পণ্যের দূতিয়ালিতে সাফল্য, জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে টাইমস সেলেবেক্স প্রকাশ করা হয় প্রতি মাসে। ৬০টির বেশি পত্রিকা এবং ২৫০টিরও বেশি টেলিভিশন চ্যানেল থেকে তথ্য সংগ্রহ করে বলিউডের সেরা তারকাদের তালিকা প্রস্তুত করা হয়।

সেপ্টেম্বর মাসের তালিকায় বলিউডের অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে শীর্ষস্থান দখল করেছেন সালমান খান। তাঁর পরেই আছে কৃশ তারকা হৃতিক রোশনের নাম। আর তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন যথাক্রমে বলিউড বাদশাহ শাহরুখ খান ও খিলাড়ি তারকা অক্ষয় কুমার। পঞ্চম অবস্থানে রয়েছেন ‘খুবসুরাত’খ্যাত বলিউডের নবাগত অভিনেতা ও পাকিস্তানি গায়ক, মডেল, অভিনেতা ফাওয়াদ খান। সেরা দশে ঠাঁই পাওয়া বাকি অভিনেতারা হলেন অমিতাভ বচ্চন, শহিদ কাপুর, অর্জুন কাপুর, আদিত্য রয় কাপুর ও রণবীর কাপুর।

কারিনাকে সরিয়ে বলিউডে সেরা ক্যাটরিনা

সেরা অভিনেতার তালিকায় আরও ঠাঁই পেয়েছেন আমির খান, সাইফ আলী খান, অভিষেক বচ্চন, অনুপম খের, রণবীর সিং, বরুণ ধাওয়ান, এমরান হাশমি, ইমরান খান, ইরফান খান, বোমান ইরানি প্রমুখ।

বলিউডের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর পরের অবস্থানে আছেন হ্যাপি নিউ ইয়ার তারকা দীপিকা পাড়ুকোন। আর তৃতীয় স্থান দখল 

বলিউডে সেরা সালমান-দীপিকা

করেছেন ব্যাং ব্যাং তারকা ক্যাটরিনা কাইফ। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন পরিণীতি চোপড়া। আর সেরা দশে নিজেদের জায়গা দখল করে নিয়েছেন কারিনা কাপুর খান, শ্রদ্ধা কাপুর, জুহি চাওলা, আলিয়া ভাট ও ইয়ামি গৌতম।

সেরা অভিনেত্রীদের তালিকায় আরও আছেন মাধুরী দীক্ষিত, বিপাশা বসু, আনুশকা শর্মা, শিল্পা শেঠি, সানি লিওন, ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনাক্ষী সিনহা, কারিশমা কাপুর, কাজল, জ্যাকুলিন ফার্নান্দেজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার