সেবা ও ত্যাগের অনন্য নজির গড়েছেন রানি এলিজাবেথ: শেখ হাসিনা

news-image

নিজস্ব প্রতিবেদক : এক শোকবার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, রানি দ্বিতীয় এলিজাবেথ কেবল কমনওয়েলথভুক্ত দেশগুলোর আড়াই বিলিয়ন মানুষের বন্ধনের ভিত্তি ছিলেন না, তিনি ছিলেন করুণা, মর্যাদা, প্রজ্ঞা আর সেবার মূর্ত প্রতীক।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে অসীন রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার ব্রিটিশ প্রধানন্ত্রী লিজ ট্রাসের উদ্দেশে লেখা এক শোকবার্তায় তিনি বলেছেন, ‘রানি দ্বিতীয় এলিজাবেথ কেবল কমনওয়েলথভুক্ত দেশগুলোর আড়াই বিলিয়ন মানুষের বন্ধনের ভিত্তি আর শক্তিই ছিলেন না, তিনি ছিলেন করুণা, মর্যাদা, প্রজ্ঞা আর সেবার মূর্ত প্রতীক।’

তিনি আরও বলেন, ‘মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের আকস্মিক মৃত্যুতে আমি আপনার মাধ্যমে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে গভীর শোক এবং যুক্তরাজ্যের জনগণের উদ্দেশ্যে আন্তরিক সমবেদনা জানাই।’

রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজপরিবারের সকল সদস্য এবং যুক্তরাজ্যের শোকাহত জনগণের সঙ্গে আমরাও সমব্যথী।’

প্রধানমন্ত্রী লিখেছেন, সমকালিন বিশ্ব ইতিহাসের একজন কিংবদন্তি এবং সবচেয়ে দীর্ঘ সময় ব্রিটিশ সিংহাসনের অধিষ্টাত্রী হিসেবে রানি এলিবাজেথ কর্তব্য, সেবা ও ত্যাগের অনন্য নজির গড়ে গেছেন এবং বিশ্বজুড়ে অগণিত প্রজার জন্য আন্তরিকতার এক অতুলনীয় ঐতিহ্য রেখে গেছেন।

শেখ হাসিনা বলেছেন, রানি দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের মানুষের জন্য সাহস, দৃঢ়তা আর অনুপ্রেরণার এক অসাধারণ উত্স হয়ে থাকবেন; বাংলাদেশে তার দুই দফা রাজকীয় সফরের কথা এ দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান