সেন্সরবোর্ড সদস্য হলেন পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন করে গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। আগামী এক বছরের জন্য পুনর্গঠিত কমিটিতে রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের ১৫ সচিবসহ চলচ্চিত্র অঙ্গনের ১৫ ব্যক্তিত্ব। সেই তালিকায় যুক্ত হয়েছেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন রবিবার (১২ মে) জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রজ্ঞাপন বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান ও বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্যসচিব করে নতুন কমিটি যাত্রা করল।

নতুন কমিটিতে সদস্য হিসেবে পূর্ণিমা ছাড়াও আছেন জ্যেষ্ঠ অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচী। এ ছাড়াও আছেন জ্যেষ্ঠ অভিনেতা আজিজুল হাকিম, প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক জাহাঙ্গীর আলম, এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন প্রমুখ।

সেন্সর বোর্ডের নতুন সদস্য অভিনেত্রী পূর্ণিমা বলেন, আমাকে কমিটিতে রাখার জন্য তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ।

সেন্সর বোর্ডের সদস্য হিসেবে আরও আছেন; আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান