সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, মৃত ২০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে প্রায় ২০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ৩০০ জন আরোহী ছিলেন এবং নৌকাডুবির ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সেনেগালের উপকূলে নৌকা ডুবে প্রায় ২০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী আমাদু বা বৃহস্পতিবার জানিয়েছেন। গত বুধবার সেন্ট-লুইস শহরের কাছে অভিবাসীবাহী এই নৌকাটি ডুবে যায়।

অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় বলেছে, বুধবার সেন্ট-লুইস শহরের কাছে ডুবে যাওয়ার আগে নৌকাটি প্রায় ৩০০ জন লোককে বহন করছিল এবং কেউ কেউ তীরে পৌঁছাতে পারলেও অন্যরা এখনও নিখোঁজ রয়েছে।

রয়টার্স বলছে, হাজার হাজার মানুষ প্রতি বছর পশ্চিম আফ্রিকার উপকূল ছেড়ে ইউরোপে পৌঁছানোর জন্য সমুদ্রপথে বিপজ্জনক যাত্রায় নামে এবং সমুদ্রে কত মানুষের মৃত্যু হয়েছে তার সম্পূর্ণ সংখ্যা এখনও অজানা।

এর আগে সেনেগাল গত বছর বেশ কয়েকটি মারাত্মক ঘটনায় শোক প্রকাশ করেছিল। যার মধ্যে একটি ঘটনায় প্রায় ৬০ জন লোক নিখোঁজ হয়। গত বছর এ রুটে অভিবাসীবাহী নৌযান চলাচল বেড়েছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) বলছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ৩৯ হাজার ৯১০ অভিবাসী পশ্চিম আফ্রিকা থেকে নৌকায় করে অবৈধভাবে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে, যা ২০২২ সালের তুলনায় ১৫৫ শতাংশ বেশি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান