সেনসেটিভ ত্বকের যত্ন

news-image

অনলাইন ডেস্ক : ত্বক ভালো রাখার জন্য অনেকেই কোনো ধরনের বা কোনো ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করবেন তা নিয়ে দ্বিধায় থাকেন। সেনসেটিভ ত্বক যাদের তাদের জন্য এটা আরো কঠিন। কিন্তু অনেকে হয়তো জানেনই না যে, তার ত্বক সেনসেটিভ কিনা।

অতিরিক্ত সেনসেটিভ ত্বকের উপসর্গ একেক জনের একেক রকম। তারপরও কিছু উপসর্গ যেমন- সুগন্ধিযুক্ত কসমেটিক ব্যবহারে অ্যালার্জি হওয়া, রোদে, আলো-বাতাসে গেলে বা তাপমাত্রার তারতম্য হলে ত্বক লাল হয়ে যাওয়া বা গোটা ওঠা, ত্বকের নিচে ভেঙে যাওয়া রক্তনালী ভেসে উঠা, ত্বকের গঠন যদি পাতলা হয় ইত্যাদি ত্বক সেনসেটিভ হলে দেখা যায়।

অনেকের সেনসেটিভ ত্বকের সঙ্গে কিছু চর্মরোগও হয় যেমন-আর্টিকেরিয়া, ডার্মাটোগ্রাফিসম, রোজাসিয়া। এই ক্ষেত্রে প্রথমেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ত্বকের উপযোগী প্রসাধনী ও চিকিৎসার প্রয়োজন হলে নিতে হবে। এছাড়া পাশাপাশি ত্বক ভালো রাখতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

জামাকাপড়-অন্তর্বাস থেকে শুরু করে বিছানাপত্র সব কিছু পরিষ্কার রাখতে হবে। বাজারে হরেক রকম প্রসাধনী পাওয়া যায়। তবে এই সব রাসায়নিক উপাদান যত কম ব্যবহার করা যায় তত ভালো। যে কোনো প্রাকৃতিক বা ভেষজ উপাদান না জেনে ত্বকে লাগানো উচিত নয়। তবে বাজারে সেনসেটিভ ত্বকের জন্য আলাদা প্রসাধনী পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার