সেই নারীর পরিচয় মিলেছে

news-image

লালমনিরহাট প্রতিনিধি : দীর্ঘ চার মাস ধরে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন সেই অন্তঃসত্ত্বা নারীর পরিচয় মিলিছে অবশেষে। তার নাম রমিতা বেগম। বগুড়ার শেরপুর উপজেলার বাংড়া এলাকার সুরুজ আলী বাদশার স্ত্রী। মাস পাঁচেক আগে বাসে করে টাঙ্গাইল থেকে শেরপুর যাওয়ার সময় ভুলে লালমনিরহাট চলে এসেছিলেন রমিতা। পত্রিকায় ছবিসহ সংবাদ দেখে মঙ্গলবার রাতেই স্ত্রীর খোঁজে লালমনিরহাট সদর হাসপাতালে ছুটে আসেন সুরুজ। দৈনিক আমাদের সময়েও গত সোমবার ‘কে সেই নারী’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, চার মাস আগে সন্ধ্যায় হাসপাতাল গেটের সামনে পলিথিন বিছিয়ে শুয়ে থাকা রমিতাকে অজ্ঞাত হিসেবে উদ্ধার করেন সিনিয়র স্টাফ নার্স চামেলী বেগম। কয়েক দিন চিকিৎসার পর নিরুদ্দেশ হলেও পুনরায় হাসপাতালে ফিরে আসেন ওই নারী। সরকারি সহায়তায় পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তিনি অন্তঃসত্ত্বা।

তবে মানসিকভাবে দুর্বল রমিতা নিজের পরিচয় দিতে ভয় পাচ্ছিলেন। হাসপাতালের নার্স ও চিকিৎসকরা অনেকভাবেই তার পরিচয় শনাক্তের চেষ্টা করে ব্যর্থ হন। পরে এ ঘটনায় সদর থানায় একটি জিডি করে হাসপাতাল কর্তৃপক্ষ।

সুরুজ আলী বাদশা জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর বাবা-মা হারা রমিতা বেগমকে চার বছর আগে বিয়ে করেন তিনি। স্ত্রী-সন্তানকে নিয়ে বসবাস করতেন টাঙ্গাইলে। ৫-৬ মাস আগে খালার বাড়ি শেরপুরের উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন দুই মাসের অন্তঃসত্ত্বা রমিতা। রংপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও স্ত্রীর সন্ধান পাননি সুরুজ।

এ বিষয়ে টাঙ্গাইল থানায় জিডি করতে গেলে রমিতার ছবি না থাকায় পুলিশ আমলে নেয়নি। একপর্যায়ে স্ত্রীর আশাই ছেড়ে দেন তিনি। তবে পত্রিকায় রমিতার ছবিসহ সংবাদ দেখে সন্তান রতনকে নিয়ে ছুটে আসেন হাসপাতালে। স্ত্রীর সন্ধান পেয়ে বেশ আনন্দিত সুরুজ আলী বাদশা।

এদিকে স্বামীকে কাছে পেয়ে বিড়বিড় করে নিজের ঠিকানা বলতে শুরু করেন রমিতা। একমাত্র সন্তানকে টেনে নেন কোলে। এখন স্বামী-সন্তানের সঙ্গে বাড়ি ফিরতে চান তিনি। তবে লালমনিরহাট সদর থানায় জিডি থাকায় পুলিশের আনুষ্ঠানিকতা শেষে তাকে ছাড়পত্র দেবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে থানার ওসি মাহফুজ আলম বলেন, ‘রমিতা বেগম ও তার স্বামীর পুরো ঠিকানা যাচাইসহ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। এর পরই স্বামীর কাছে রমিতাকে হস্তান্তর করা হবে।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার