সেই এসআই রাভা গ্রেপ্তার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রতারণার অভিযোগে গত মে মাসে হবু স্বামীকে গ্রেপ্তার করে আলোচনায় আসেন আসাম পুলিশের কর্মকর্তা জুনমনি রাভা। সেই রাভা এবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এনডিটিভি বলছে, জুনমনি রাভা ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলা পুলিশের উপপরিদর্শক। দুদিন জিজ্ঞাসাবাদের পর শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। মাজুলি জেলার একটি আদালত জুনমনি রাভাকে দুই সপ্তাহ বিচার বিভাগীয় হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

দুই ঠিকাদার পুলিশের কাছে অভিযোগ করেছেন, জুনমনি রাভার হবু স্বামী রানা পোগাগের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে চুক্তি করেছিলেন তারা। জুনমনি রাভা যখন মাজুলি জেলায় কর্মরত, তখন রানা পোগাগের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন তিনি। এর পর হয় চুক্তি। প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছে দুই ঠিকাদার।

পোগাগের বিরুদ্ধে দায়ের সাধারণ অভিযোগে (এফআইআর) অয়েল ও ন্যাচারাল গ্যাস করপোরেশনে (ওএনজিসি) চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে কয়েকজনের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন জুনমনি রাভা। গত মে মাসে পোগাগ রানাকে গ্রেপ্তার করেন জুনমনি রাভা। এখন তিনি মাজুলি কারাগারে রয়েছেন।

গত বছরের ৮ অক্টোবর ধুমধাম করে পোগাগ রানা ও জুনমনি রাভার বাগদান হয়। তবে বাগদানের পর প্রতারণার অভিযোগে হবু স্বামীকে গ্রেপ্তারের জন্য জুনমনি রাভা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়ান। বলিউড সিনেমা সিংহাম ও দাবাংয়ের মতো করে এই পুলিশ কর্মকর্তাকে ‘লেডি সিংহাম’ ও ‘দাবাং কপ’ নামেও ডাকা হয়।

নগাঁওতে বদলি হয়ে রানার প্রতারণার কথা জানতে পারেন দাবি করে তাকে গ্রেপ্তার করেন। পরে জুনমনির বিরুদ্ধে অভিযোগ ওঠে- পোগাগের হয়ে তিনি ঠিকাদারদের কাছ থেকে অর্থ নেন। অভিযোগ নিয়ে একটি তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তার করার পর জুনমনিকে মাজুলি জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান