সৃজিতের সঙ্গে হাসপাতালে মিথিলা

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় অসুস্থ। সম্প্রতি তার একটি পোস্ট থেকেই এমন খবর ছড়িয়ে পড়ে। অনেকেই তার আরোগ্য কামনা করেছেন। স্বামীর অসুস্থতার খবর শুনে বাংলাদেশ থেকে কলকাতায় ফেরেন সৃজিতের স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বুধবার স্বামীকে নিয়ে হাসপাতালে যান তিনি।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় মঙ্গলবার একটি পোস্ট করে জানান, আগামী ছবির প্রিপ্রোডাকশনের কাজে ব্যস্ত তিনি, হাতে একের পর এক প্রোজেক্ট। এরই মাঝে বুধবার সকালে ফেসবুকে পরিচালক লেখেন- ‘ভেবেছিলাম আজও অন্যান্য দিনের মতো কাজে যাব, কিন্তু হৃদয়ে পরিবর্তন এল’।

সৃজিতের ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকেই শোরগোল ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরিচালকের এই পোস্টের মন্তব্য কেউ লেখেন, ‘সাবধানে থেকো। নিজের যত্ন নাও’, কেউ কেউ জানতে চান ‘কী হয়েছে?’, বেশিরভাগ সকলে যত্ন নেওয়ার কথা বললেও কেউ কেউ আবার মশকরাও করেছেন। তবে এই পোস্ট থেকেই নেটপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে সৃজিতের অসুস্থতা নিয়ে। চিন্তায় পড়ে যান অনুরাগীরা।

বেশ কয়েকদিন ধরেই কলকাতায় ছিলেন না সৃজিত স্ত্রী মিথিলা। মেয়েকে নিয়ে জেনেভায় গিয়েছিলেন। তারপর সেখান গিয়েছিলেন বাংলাদেশে। বুধবার কলকাতায় ফিরেছেন মিথিলা।

মিথিলা জানান, হঠাৎ শরীরে অস্বস্তি বোধ করায় চিকিৎসকের পরামর্শ নেন সৃজিত। তখনই তাকে কিছু পরীক্ষা করানোর নির্দেশ দেন চিকিৎসক। সেই টেস্ট করাতেই বুধবার মিথিলার সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন সৃজিত। তবে এখন তিনি ভালো আছেন। চিন্তার কোনো কারণ নেই।’

সৃজিতের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরই বুধবার বিকেলে ফের একটি পোস্ট করেন পরিচালক। সেই পোস্টে তিনি লেখেন- ‘আপনাদের শুভ কামনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। চিকিৎসক জানিয়েছেন, আমার ফেসবুক আর টুইটার হ্যান্ডেল ব্লকে ভরা হলেও আমার হার্টে কোনো ব্লক নেই’। সৃজিতের পোস্ট দেখে স্বস্তি পান ফ্যানেরা। প্রায় সবাই তাকে সাবধানে থাকার পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার