সুর নকলের অভিযোগে যা বললেন অর্ণব

news-image

বিনোদন প্রতিবেদক : কোক স্টুডিও বাংলা সিজন-১’-এ বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক শচীন দেব বর্মণের ‘শোন গো দখিনা হাওয়া’ গানটি প্রকাশ করা হয়েছে। গানটি গেয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী মধুবন্তী বাগচী। এর সঙ্গে গাউসুল আলম শাওনের লেখা ‘যদি উত্তরের হাওয়া বয়ে যায়’ শিরোনামে একটি গান গেয়েছেন তাহসান খান। আর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনরা অভিযোগ করছেন গানটির সুর নকল করা।

নেটিজেনদের দাবি, তাহসানের গাওয়া গানটির সুর যুক্তরাষ্ট্রের শিল্পী ক্লাইরোর গাওয়া ‘সোফিয়া’ গানের সঙ্গে হুবহু মিল রয়েছে। অর্থাৎ ‘কোক স্টুডিও বাংলা’র কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব সুরটি নকল করেছেন।

অন্যদিকে, ক্লাইরোর গাওয়া ‘সোফিয়া’ কখনও শোনেনই বলে দাবি করেছেন অর্ণব। তার কথায়, ‘আমি তো গানটা শুনিও নাই। কেউ কেউ হয়তো কোথাও মিল পাবে। মিল থাকে আর কেউ যদি মিল পায়, পাইল আরকি। বিদেশি গানের মেলোডির এ রকম মিল তো অনেক সময় হইতেই পারে। থাকতেই পারে। এটা নিয়ে বলার কিছু নাই।’

‘কোক স্টুডিও সিজন-১’-এ তাহসান ও মধুবন্তী বাগচীর গাওয়া ‘দখিন হাওয়া’ গানটি ইউটিউবে ইতোমধ্যেই সাড়ে ৮ লাখের বেশি ভিউ হয়েছে। গানের নিচে মন্তব্য এসেছে ৫ হাজারের বেশি। এ ছাড়া ৬৫ হাজারের বেশি মানুষ এ গানের ভিডিওতে লাইক রিঅ্যাক্ট দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান