সুপারিশ জমা দেওয়ার আগপর্যন্ত রাজনৈতিক দলের প্রস্তাব বিবেচনায় নেবে সার্চ কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ জমা দেওয়ার আগেও যদি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নাম প্রস্তাব করে, তাহলে সেগুলো বিবেচনায় নেবে সার্চ কমিটি।

আজ মঙ্গলবার বিকেলে চারজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠকে সার্চ কমিটির সদস্যরা এ অভিমত জানিয়েছেন। বৈঠকে অংশ নেওয়া সাংবাদিকরা এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে অংশ নেওয়া সাংবাদিকরা হলেন- চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ। অনুসন্ধান কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে বেরিয়ে মনজুরুল আহসান বুলবুল ও নঈম নিজাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা জানান, রাষ্ট্রপতির কাছে সুপারিশ জমা দিতে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সার্চ কমিটির সময় রয়েছে। তারা এই সময়ের মধ্যেই সুপারিশ জমা দেবেন। এর মধ্যে এখনো নাম প্রস্তাব না করা রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ প্রস্তাব জমা দিলে, তা বিবেচনায় নেওয়া হবে বলে অনুসন্ধান কমিটির সদস্যরা বলেছেন।

নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করতে গত শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছিল সার্চ কমিটি। এ সময়ের মধ্যে ২৪ রাজনৈতিক দল, ছয়টি সামাজিক–সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকে নাম জমা দেন। বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) ১৫টি দল নাম জমা দেওয়া থেকে বিরত ছিল। ওই সময় শেষ হওয়ার পর গতকাল বিকেল ৫টা পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নামের প্রস্তাব নেওয়ার সময় বাড়িয়েছিল সার্চ কমিটি। এরপরও যেসব দল বাকি রয়েছে, তাদের জন্য আরও সময় বাড়ানো হলো।

মনজুরুল আহসান বুলবুল জানান, তারা অনুসন্ধান কমিটিকে কয়েকটি প্রস্তাব দিয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে যাদের নাম প্রস্তাব করা হবে, তারা যেন সৎ ও যোগ্য হন। আর্থিক কেলেঙ্কারির মতো কোনো ঘটনায় জড়িত ব্যক্তিদের যেন প্রস্তাব না করা হয়। আর সংখ্যালঘু ও নারীদের প্রতিনিধিত্ব যেন রাখা হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার