সুন্দরবনে ছড়িয়ে পড়ছে আগুন

news-image

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন প্রায় ২২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।

সোমবার (৩ মে) রাতে অন্ধকারে বনের গহীনে কাজ করা সম্ভব না হওয়ায় ফায়ার সার্ভিসের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে মঙ্গলবার (৪ মে) সকালে আবারও অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। এদিকে আগুনের কাছাকাছি পানির কোনো উৎস না থাকায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও বনকর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক গোলাম সরোয়ার জানান, সুন্দরবনের দাসের ভারানী এলাকায় যে গহীন বনে আগুন লেগেছে তার কাছাকাছি পানির কোনো উৎস না থাকায় ৪ থেকে ৫ কিলোমিটার দূরে পাইপ লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশে বেশ কিছু এলাকায় আগুন ও ধোয়ার কুন্ডলি রয়েছে।

আগুন যাতে আর না বাড়ে সে বিষয়টি মাথায় রেখেই ফায়ার সার্ভিস ও বনকর্মীরা একযোগে কাজ করছে। গহীন বনে ও মাটির স্তরে লতা জাতীয় গুল্ম ও উদ্ভিদে লাগা আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে সোমবার (৩ মে) রাতে বৃষ্টি হওয়ায় বনে লাগা আগুন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, সোমবার (৩ মে) দুপুরে সুন্দরবনের দাসের ভারানী এলাকার গহীন বনে আগুন লাগে। তবে বনে কীভাবে আগুন লেগেছে তার কারণ জানতে বনবিভাগ ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী