সুনীল শেঠির মেয়ে আথিয়াকে বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক : বলিউড সুপারস্টার সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির সঙ্গে মালা বদল করলেন ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল। আথিয়া নিজেও অভিনেত্রী। সোমবার বিয়ের অনুষ্ঠান হল একেবারে ঘরোয়া পরিবেশে। বিকেলে সুনীল ও তার পুত্র অহন শেঠি বাড়ি থেকে বেরিয়ে এসে মিষ্টিমুখ করান বাইরে উপস্থিত আলোকচিত্রী ও সাংবাদিকদের।

বিয়েতে হালকা গোলাপি শেরওয়ানিতে ছিলেন রাহুল। উল্টো দিকে আইভরি লেহঙ্গায় পাত্রী আথিয়া। যদিও গোপনীয়তা সত্ত্বেও বিয়ের মণ্ডপ থেকে বর-কনের ছবি প্রকাশ্যে এল।

মেয়ের বিয়ে নিয়ে সুনীল জানান, তিনি এবার আইনত ‘শ্বশুরমশাই’ হলেন। বললেন, ‘অসাধারণ অনুষ্ঠান হল, কিন্তু ছোট করে। শুধু মাত্র পারিবারিক বৃত্তে।’

খান্ডালায় সুনীলের খামারবাড়িতেই বিয়ের আয়োজন। বেশ কয়েক জন বলিউড তারকাকে বিয়ের আসরে প্রবেশ করতে দেখা যায়।

কিন্তু গোপনীয়তা নিয়ে সতর্কতা থাকায় খবর বাইরে আসতে দেরি হচ্ছিল। শনিবার রাতে আলো ঝলমল বিয়েবাড়ির ছবি দূর থেকে ক্যামেরায় ধরে ফেলেন আলোকচিত্রীরা। বিয়ের সানাই বাজছে সেদিন থেকেই। আর সোমবার বিয়ের ছবি প্রকাশ্যে আসতে মুগ্ধ হলেন সবাই। মালাবদল শেষে হাতে হাত রেখে হাসছেন আথিয়া আর রাহুল। সন্ধ্যায় সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি।

আথিয়া-রাহুলের বিয়েতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন মিলিয়ে নিমন্ত্রিতের সংখ্যা মাত্র ১০০ জন। যদিও রিসেপশনের অনুষ্ঠান আরও বড় করে হবে কয়েক সপ্তাহ পরে। ঘনিষ্ঠ সূত্রে খবর, মে মাসে আইপিএল শেষ হওয়ার পর সেই চমক অপেক্ষা করছে। সেই অনুষ্ঠান একই সঙ্গে আলোকিত করবেন ক্রিকেট এবং অভিনয় জগতের তারকারা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান