সুনামগঞ্জে পাহাড়ি ঢলে যোগাযোগ-বিচ্ছিন্ন

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা, বৌলাই ও পাটলাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে অতিক্রম করছে। ফলে আজ মঙ্গলবার সকাল থেকে তাহিরপুর-বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে যোগাযোগ-বিচ্ছিন্ন রয়েছে।

উপজেলার সাতটি ইউনিয়নের নিম্নাঞ্চলের পরিস্থিতির অবনতি হচ্ছে। হাওরবেষ্টিত গ্রামে পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়েছে।

স্থানীয়রা জানান, হাওরপ্রধান নদীর পানি বেড়ে যাওয়ায় সীমান্ত ও উঁচু এলাকাও পানিতে তলিয়ে যাচ্ছে। ইরি ও বোরো ধান, বাদামের গাছ পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হচ্ছে মৌসুমী সবজি। ধান কাটতে পারেননি অনেকেই।

বালিজুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ হোসাইন জানান, রাস্তাঘাট ডুবে গেছে। চলাচল করতে কষ্ট হচ্ছে।

দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মোরাদ বলেন, তার এলাকার দিন মজুররা ঢলের পানির কারণে ব্যাপক দুর্ভোগে পড়েছেন।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দোলা বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত ৭০ হেক্টর জমির ইরি ও বোরো ধানের ক্ষতি হয়েছে। ৫০ হেক্টর জমির বাদাম গাছ পানিতে তলিয়ে গেছে।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির বলেন, ‘সহায়তার জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান