সুখী দাম্পত্যের গোপন রহস্য জানালেন ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : ৯০-এর দশকে সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে বলিউডে পা রেখেছিলেন। এরপর কয়েক বছরের মধ্যেই শীর্ষ অভিনেত্রী হিসেবে জায়গা করে নেন ঐশ্বরিয়া রাই বচ্চন। শুধু কর্মজীবন নয়, ব্যক্তিগত জীবনেও সফল এই অভিনেত্রী। কারণ, ১৫ বছরেরও বেশি সময় ধরে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন তিনি।

কিন্তু কী সেই মন্ত্র যাতে ধরে রাখা যায় সম্পর্কের বন্ধন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সুখী দাম্পত্যের সেই গোপন রহস্যই ফাঁস করেছেন ঐশ্বরিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে তার বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে ঐশ্বরিয়া বলেন, বিশ্বাস, হৃদয়, মন, এবং আত্মা সব কিছু দিয়ে ভরসা রাখুন। যেভাবেই হোক শরীরও সেই পথই অনুসরণ করবে!

তিনি আরও বলেন, নিজের প্রতি নিজে নির্মমভাবে সৎ হন। নিজেই নিজের বন্ধু হন। বাস্তব অভিজ্ঞতা থেকে শিখুন, সেই শিক্ষাই জীবনের পাথেয় হবে।

বিয়ে নিয়ে যে এ প্রজন্মের মধ্যে এত অবিশ্বাস, অনীহা দেখা দিচ্ছে, সে বিষয়ে কী মত ঐশ্বর্যার? জবাবে অভিনেত্রী বলেন, ‘আপনি বিয়ে বলতে যা বোঝেন বিয়ে আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। বিদ্বেষীদের বিশ্বাস করবেন না। মানুষ এতদিন ধরে বিয়ে নিয়ে ঠাট্টা-তামাশা করেছে, তাই সহজে ধারণা বদলানো মুশকিল। ’

‘তবে এটুকু বলতে পারি এতে দারুণ মজা। তবে বিয়ে তখনই করুন, যখন আপনি সঙ্গীকে নিয়ে ৫০০ শতাংশ নিশ্চিত হন। যদি এতটুকুও সংশয় থাকে, অবিশ্বাস থাকে, তা হলে বিয়ে করবেন না’, বলেন ঐশ্বরিয়া।

শিগগিরই মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান-১’-এ রাজকুমারি নন্দিনির চরিত্রে দেখা যাবে অভিষেকপত্নীকে। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে সেই ছবি।

সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, স্বামী অভিষেকের সঙ্গে ছবি করার ইচ্ছে রয়েছে তার। কিন্তু উপযুক্ত চিত্রনাট্যের অভাবে তা সম্ভব হচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান