সীমা লঙ্ঘনের দুঃসাহস দেখাবেন না, ইমরানকে হুঁশিয়ারি শাহবাজের

news-image

অনলাইন ডেস্ক : সঠিক সিদ্ধান্ত না নিলে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বুধবার পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল বোল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এবার এ মন্তব্যের জন্য ইমরানকে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি ইমরানকে সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি দিয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, শাহবাজ শরিফ আজ বৃহস্পতিবার তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সে পোস্টে তিনি ইমরান খানকে কড়া ভাষায় আক্রমণ করেন।

টুইটে শাহবাজ শরিফ লেখেন, ‘যখন আমি তুরস্কের সঙ্গে চুক্তি করছি, তখন দেশ নিয়ে নগ্ন মন্তব্য করলেন ইমরান নিয়াজি।তিনি যে রাষ্ট্রীয় ক্ষমতার অযোগ্য তা প্রমাণে তার সর্বশেষ সাক্ষাৎকারই যথেষ্ট।’

ইমরানের উদ্দেশে শাহবাজ আরও লেখেন, ‘আপনি রাজনীতি করুন, পাকিস্তান বিভক্তের বিষয়ে সীমা লঙ্ঘনের দুঃসাহস করবেন না।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, ‘এই বিবৃতিতে বোঝা যায় তারা (পিটিআই) ষড়যন্ত্রে আছে, রাজনীতিতে নয়।’

এদিকে, গতকালের সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান এখন দেউলিয়া হওয়ার পথে। পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা হারালে তিন টুকরো হয়ে যাবে পাকিস্তান। যদি চলতি সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া না হয়, তবে এ দেশ আত্মঘাতী হতে যাচ্ছে।’

ইমরান খান বলেন, ‘পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দু অন্য কোথাও ছিল বলে আভাস মিলেছে। ক্ষমতার ভরকেন্দ্রটি কোথায় ছিল, তা সবার জানা। পাকিস্তান যদি দেউলিয়া হয়ে যায়, তবে দেশের জন্য এর চেয়ে আর খারাপ কী ঘটতে পারে।’ তার মতে, প্রতিষ্ঠানগুলো যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তবে পাকিস্তান ভেঙে তিন টুকরো হয়ে যাবে।’

ইমরান আরও বলেন, ‘বেলুচিস্তানকে বিচ্ছিন্ন করতে বিদেশে ভারতীয় থিংকট্যাংকগুলো চিন্তাভাবনা করছে। তাদের পরিকল্পনা রয়েছে। যে কারণে আমি চাপ দিয়ে যাচ্ছি।’ তবে কাকে তিনি চাপ দিচ্ছেন, সেই কথা উল্লেখ করেননি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান