সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার ৭

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় সাতজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুরের নিখরহাটি গ্রামের মৃত আজিজ সিকদারের ছেলে মো. আকমল হোসেন (৪০), একই গ্রামের মো. আবেদ মোল্লার ছেলে মো. ইসরাফিল মোল্লা (৪০), তসলিম শেখের ছেলে মো. মোক্তার শেখ (৩২), নড়াইলের চন্দিবরপুর গ্রামের রমেশ চন্দ্র সরকারের ছেলে শ্রী সজিব সরকার (২৩), ঢাকার জালালচর গ্রামের মৃত দিপক সরকারের ছেলে শ্রী অলক সরকার (২২), ভোলার দক্ষিণ ছোট মানিক গ্রামের মৃত মিলুত ফলদের ছেলে শ্রী নয়ন চন্দ্র দেব (৩৮) ও মানিকগঞ্জের সাটুরিয়া গ্রামের কার্তিক দাসের ছেলে উত্তম দাস (৪৪)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, সাত বাংলাদেশি নাগরিককে মাটিলা সীমানন্তে অভিযান চালিয়ে ভারত থেকে অনুপ্রবেশের অপরাধে গ্রেপ্তার করা হয়।

পাসপোর্ট অধ্যাদেশ আইনে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার পর মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার