সীমান্ত থেকে সাড়ে ৬ লাখ ইয়াবাসহ আটক ৫

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রাজাপালংয়ের করইবুনিয়া সীমান্ত থেকে ৬ লাখ ৯০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। আজ শনিবার দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসেন কবির এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৯ থেকে ২২ এপ্রিল মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে করইবুনিয়া এলাকার শীর্ষ মাদককারবারি ইকবাল হোসেনের বাড়ি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে রেজুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া তারই সিন্ডিকেটের অপর সদস্য রফিকুল ইসলামকে গর্জনবুনিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা। তিনি আরও জানান, ঈদকে টার্গেট করে এ চালানটি আসছিল। এটি কয়েক হাত ঘুরেই রাজধানী ঢাকায় পৌঁছানো হতো।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান